প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রশিদ আহমদ ওসমানী ব্লাড ক্যানসার ও কিডনি রোগে আক্রান্ত। তাঁর বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর লেমশীখালী গ্রামে। তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। রশিদ চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের ৯০৯ নম্বর কক্ষে ভর্তি আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, প্রতি মাসে রশিদ আহমদকে কমপক্ষে চার-পাঁচবার কিডনি ডায়ালাইসিস ও কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন। এর জন্য প্রতি মাসে ৫০-৬০ হাজার টাকা দরকার। কিন্তু তাঁর পরিবারের পক্ষে প্রতি মাসে এত টাকা জোগার করা সম্ভব নয়। এ কারণে রশিদ আহমদের পরিবারের পক্ষ থেকে তাঁর চিকিৎসার জন্য সহায়তা চাওয়া হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর: ১৪৪৩৯, কৃষি ব্যাংক, কক্সবাজার শাখা এবং সঞ্চয়ী হিসাব নম্বর: ১৪৫১০১৭৩৩৩৫ ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, কক্সবাজার শাখা। বিজ্ঞপ্তি।