রশিদপুরে ১০ নম্বর কূপে গ্যাস পাওয়া যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানির পরিচালনাধীন রশিদপুর গ্যাসক্ষেত্রে নতুন খনন করা ১০ নম্বর কূপে গ্যাস পাওয়া যায়নি। ‘বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স)’ ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের ভিত্তিতে তাদেরই নির্ধারণ করে দেওয়া স্থানে রাশিয়ার কোম্পানি গাজপ্রম কূপটি খনন করেছে।

একই জরিপ ও স্থান নির্ধারণের ভিত্তিতে সেখানে গাজপ্রম আরও দুটি কূপ খনন করবে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এই দুটি কূপে গ্যাস পাওয়ার ব্যাপারেও গাজপ্রমের সন্দেহ রয়েছে।

ওই সূত্র জানায়, ১০ নম্বর কূপটি খননের আগে গাজপ্রমের সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই স্থানের ত্রিমাত্রিক জরিপের তথ্য চেয়েছিল।

বাপেক্সের একটি সূত্র জানায়, ত্রিমাত্রিক ভূকম্পন জরিপে রশিদপুর ক্ষেত্রের যে তথ্য পাওয়া গেছে, তা কিছুটা জটিল। ক্ষেত্রটির দুটি অংশের মধ্য বরাবর একটি বড় চ্যুতি রয়েছে। এ রকম কাঠামোতে কূপ খননের জন্য স্থান নির্ধারণও জটিল। তবে একটিতে পাওয়া যায়নি বলে অন্য দুটিতেও গ্যাস পাওয়া যাবে না, এমন বলা যায় না।