রস+আলোর ৪২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

না মানে ভাই, রস+আলোর ৪২০ নম্বর সংখ্যায় পাঠকের মাথায় ভাঙার জন্য সম্পাদকে আমার কাছে কাঁঠাল চাইছিল। এই কাঁঠালটা হইল আমার গাছের ৪২০তম কাঁঠাল! তা আপনেরা এই কাঁঠাল দিয়া করবেনটা কী?

তর কোম্পানির প্রচারের লাইগা ১০০ টাকার কাঁঠাল ৩০ টাকায় বেইচা দিমু! খুশি?

একটা কাঁঠালই তো নিছি! এমন কইরা তাকায় আছস, যেন আমরা তর ফেসবুকের পাসওয়ার্ড চুরি করছি!

কতা সত্য! আমরা কিন্তু আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডও হ্যাক করি নাই!

চেয়ারম্যান সাব, আমরা তো আয়নাবাজির টিকিট বেলাক করি নাই! আমগো নিয়া সালিস বসাইছেন ক্যান?

এত দিন মাইনষের রস+আলো চুরি কইরা ঝালমুড়িওয়ালাগো কাছে বেইচা দিছস। কিছু কই নাই। কিন্তু আইজ তরা পাঠকের মাথায় ভাঙার জন্য সিলেক্ট করা গাছের ৪২০তম কাঁঠালটাই চুরি করছস! হয় ওই কাঁঠাল ফেরত আনবি, নাইলে গ্রামছাড়া হবি!

হ চেয়ারম্যান সাব, আমি ওর কথায় ‘wow’ রিঅ্যাকশন দিলাম! আপনে চাইলে ‘love’ দিতে পারেন!

আপনে কি জানেন না যে সেন্ড হওয়া মেসেজ ও চুরি করা প্রডাক্ট আর ফেরত পাওয়া সম্ভব না!

এই দুইটারে গ্রাম থেইকা দূরে নন-ওয়াইফাই জোনে রাইখা আসেন। ব্যাটারা সাইবার সন্ত্রাসী!

কাঁঠালের লাইগা ফেসবুকে যে স্ট্যাটাস দিমু, সেই উপায়ও তো নাই! তার চেয়ে চল, রাজধানীতে যাইগা! একটা কাঁঠাল খুঁইজা বাইর করুমই করুম!

ভাই, এই জায়গায় না আছে চিকন পিনের চার্জার, না আছে ওয়াইফাই! তার ওপর রস+আলোর ফোর টোয়েন্টি কাঁঠালও ফেরত দিতে কয়! কী করি কন তো?

দেখেন পণ্ডিত ভাই, আপনে রাজধানী যাওনের পথ না কইলে কি আমরা যাইতে পারুম না মনে করছেন? কী ভাবছেন, আমগো কাছে জিপিএস নাই? গুগল ম্যাপ চিনি না আমরা? আমগোরে আপনি ফ্রি ফেসবুকার ভাবছেন? রাজধানীতে যাইয়া লই আগে, তারপর দেইখেন ফেসবুক আইডি ক্যামনে হ্যাক কইরা আপনার ইনবক্স ফাঁস কইরা দিই!

বাবারা, তোমরা কি ব্যাচেলর? তোমরা বাসা ভাড়া চাইতাছ? বাবারা, আমার বাসা খালি আছে! অ্যাটাচড বাথ প্লাস ফ্রি ওয়াইফাই! ছাদেও ওঠা যাবে! আজকাল এমন অবস্থা দাঁড়িয়েছে যে ব্যাচেলররা বাসা ভাড়া নিতেই চায় না। সময় বড্ড খারাপ!

হুর মিয়া! বাসা না, আমরা কাঁঠাল খুঁজতে আসছি। আপনে জানেন, কই পাওয়া যায়?

ডর রাইখেন না মনে, কাঁঠাল পাইলে আপনার মাথায় ভাঙুম না।

ভাইজান, আমরা কাঁঠাল খুঁজতে এইখানে আইছি। এট্টু যদি সাহায্য করতেন, ভালো হইতো!

সেই কাঁঠাল রস+আলোর ফোর টোয়েন্টি সংখ্যা সেলিব্রেট করার লাইগা পাঠকের মাথায় ভাঙা হইব। বিরাট দায়িত্ব, ভাই!

মজা লন আমার লগে! ফুটেন এইখান থেইকা। রস‍+আলো পইড়া তো অ্যামনেই চোখে পানি আইসা যায়, মাথায় আবার কাঁঠাল ভাঙনের কী দরকার! যত সব ফোর টোয়েন্টির দল!