রসমালাই খেয়ে অসুস্থ ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জে রসমালাই খেয়ে নয় শিশুসহ ১২ জন অসুস্থ হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে তাঁদের অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের ১১ জন বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। অসুস্থ ব্যক্তিরা সবাই আত্মীয়। 

অসুস্থ ব্যক্তিরা হলো ফরিদগঞ্জ কাচিয়ারা গ্রামের সোহেল (১২), মিজান (১৩), পূর্ণিমা (৬), ইশান (১০), আয়শা (৯), আরমান (৯), আবদুল্লাহ (৭), রোজিনা (৯), জাফর (৮), খালেদা (৩৬) ও লোকমান (৪০)।
অসুস্থদের স্বজন হাছিনা বেগম বলেন, গতকাল বুধবার রাত ১০টায় লোকমান হোসেন স্থানীয় বাসস্ট্যান্ডের একটি দোকান থেকে রসমালাই নিয়ে বাসায় ফেরেন। রাতের খাবারের পর যৌথ পরিবারের অন্য সদস্যদের নিয়ে তিনিও ওই রসমালাই খান। এর কিছু পরই এক এক করে সবাই অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁদের ফরিদগঞ্জ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে আজ ভোরে অসুস্থদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসক সাব্বির হোসেন বলেন, রসমালাই খেয়ে সবার বমি পেট ব্যথাসহ মাথা ঘুরে পড়ে এক এক করে অসুস্থ হয়ে পড়ে। এখন তাদের হাসপাতালে এনে চিকিৎসা দেওয়ায় শঙ্কামুক্ত হলেও তাদের অনেকের জ্ঞান ফেরেনি। তবে খাবারে কোনো ধরনের বিষক্রিয়া ছিল কি না তা পরীক্ষা করা ছাড়া বলা যাচ্ছে না।
লোকমান নিজে অসুস্থ থাকায় কোন দোকান থেকে রসমালাইগুলো কেনা হয়েছিল সে ব্যাপারে জানা যায়নি।