রসায়ন অলিম্পিয়াড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উদ্যোগে গতকাল দিনব্যাপী কলেজভিত্তিক সপ্তম রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু এই অলিম্পিয়াডে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ২০টি কলেজের ৬৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। বিজয়ী ২১ জনকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন। বিকেলে পুরস্কার বিতরণ পর্বে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের প্রধান এ কে এম রায়হান উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলী আশরাফ। তিনি বলেন, যে জাতি বিজ্ঞানে ভালো সে জাতি দ্রুত এগিয়ে যায়। তাই শিক্ষার্থী ও অভিভাবকদের বিজ্ঞানের ক্ষেত্রে যত্নবান হতে হবে।