রসায়নবিজ্ঞানী সৈয়দ সফিউল্লাহ আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ সফিউল্লাহ (৭১) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম এবং রাজধানীর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাঁর লাশ বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।