রসায়ন সমিতির ৩৬তম বার্ষিক সম্মেলন ১ মার্চ
বাংলাদেশ রসায়ন সমিতির ৩৬তম বার্ষিক সম্মেলন আগামী ১ মার্চ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে৷ সমিতির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়৷
দেশের খ্যাতিমান রসায়নবিদ ছাড়াও খাদ্য উত্পাদনে ভূমিকা পালনকারী কৃষিবিজ্ঞানী সম্মেলনে যোগ দেবেন বলে জানিয়েছেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান বিকাশ চন্দ্র সরকার৷
সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান ও ওই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলরাম রায় জানান, ইতিমধ্যে অংশগ্রহণকারীরা অনেকেই তাঁদের নাম নিবন্ধন করেছেন৷ এ ছাড়া আগ্রহীরা ১ মার্চ সম্মেলনের দিনেও তাঁদের নাম নিবন্ধন করতে পারবেন৷
সম্মেলনের বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.hstu.ac.bd-এ পাওয়া যাবে৷ জরুির প্রয়োজনে বলরাম রায় ০১৭১৫০৪৪৭৮৭, মো. নাজিম উদ্দিন ০১৭২৭৬৫০০৩০, বিকাশ চন্দ্র সরকার ০১৭১৫০৫৭৬০৯-এ যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে৷