রসায়নবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে আবেদন আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির লিন্ডাউ শহরে নোবেল বিজয়ীদের ৬৩তম সম্মেলন আগামী বছরের ৩০ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে রসায়ন বিষয়ে। ২৬ অক্টোবরের মধ্যে আবেদন করে রসায়ন এবং রসায়নসংশ্লিষ্ট বিষয়ে আগ্রহী বাংলাদেশের ছাত্রছাত্রী, তরুণ শিক্ষক ও গবেষকেরা এ সম্মেলনে অংশ নিতে পারবেন। শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বাংলাদেশে সম্মেলনের শিক্ষাবিষয়ক দূত হিসেবে কাজ করছেন। আবেদন করার ওয়েব ঠিকানা: www.lindau-bangladesh.org।১৯৫১ সাল থেকে লিন্ডাউ শহরে নোবেল পুরস্কার বিজয়ীদের এ সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। ২০০৭ সাল থেকে বাংলাদেশের ছাত্রছাত্রী, তরুণ শিক্ষক ও গবেষকেরা এ সম্মেলনে অংশ নিচ্ছেন। বিজ্ঞপ্তি।