রসিদ ছাড়া চিনি বিক্রি, দুজনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় রসিদ ছাড়া চিনি বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত ক্রেতা-বিক্রেতা উভয়কে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। এ ঘটনার প্রতিবাদে ফেরিঘাট রোডের ব্যবসায়ীরা গত বুধবার দোকান মালিক সমিতির আহ্বানে দুই ঘণ্টার প্রতীকী ধর্মঘট পালন করেন। আদালত বুধবার দুপুরে শহরের ফেরিঘাট রোডে র‌্যাবের উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন। এ সময় রসিদ ছাড়াই ৪০ বস্তা (দুই হাজার কেজি) চিনি বিক্রির অভিযোগে বিক্রেতা হিরন স্টোরের পরিচালক গিয়াসউদ্দিন স্বপনকে সাত হাজার টাকা এবং ক্রেতা শহরের কেদারগঞ্জ এলাকার ব্যবসায়ী আসাদুজ্জামানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা তাঁদের এই দণ্ড দেন।