রসু খাঁ ফের তিন দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আত্মস্বীকৃত ১১ নারীর ক্রমিক খুনি রসু খাঁকে আরেকটি হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় পুনরুজ্জীবিত মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়। গতকাল বুধবার পুলিশ রসু খাঁকে নিয়ে লাশ উদ্ধারের স্থানটি পরিদর্শন করেছে। পুলিশ জানায়, ২০০৪ সালে উপজেলার হাঁসা গ্রামে একটি খালের পাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় মামলাও হয়। পরে ওই নারীর পরিচয় জানতে না পেরে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেয়।