প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের আলোচিত ক্রমিক খুনি রসু খাঁকে একটি হত্যা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।জানা গেছে, মতলবের মাছুয়া খাল এলাকার কোহিনুর হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত বুধবার রসু খাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় সিআইডি। জেলার মুখ্য বিচারিক হাকিম আদালত ওই দিনই তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।সিআইডির উপপরিদর্শক মো. আলমগীর জানান, রসু খাঁকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তাঁর কাছ থেকে নতুন কোনো তথ্য না পাওয়ায় বৃহস্পতিবারই তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।