রসু খাঁর সাতটি মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের বহুল আলোচিত ক্রমিক খুনি রসু খাঁর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগে করা সাতটি মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।চাঁদপুরের সরকারি কৌঁসুলি (পিপি) হাবিবুল ইসলাম তালুকদার গতকাল বুধবার জানান, চাঁদপুরের বিভিন্ন আদালতে রসু খাঁর বিরুদ্ধে বর্তমানে সাতটি মামলা বিচারাধীন। মামলাগুলো চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।যে সাতটি মামলা ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো হলো: চাঁদপুর মডেল থানায় শাহিদা আক্তার হত্যা মামলা, রুমা আক্তার হত্যা মামলা, মাশরূপা ধর্ষণ ও হত্যা মামলা, মেহেদী ধর্ষণ ও হত্যা মামলা এবং জেলার ফরিদগঞ্জ উপজেলার পারভিন ধর্ষণ ও হত্যা মামলা, পপি আক্তার ধর্ষণ ও হত্যা মামলা, জাহানারা আক্তার ধর্ষণ ও হত্যা মামলা।