রসুন চত্বর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কের পাশে রসুন চত্বর উদ্বোধন করা হয়েছে। সারা দেশে এ উপজেলায় সবচেয়ে বেশি রসুন উৎপাদিত হয়। এ কারণে উপজেলার এই প্রবেশপথে রসুন চত্বর নির্মাণ করেছে স্থানীয় প্রশাসন। চত্বরে বিশাল আকৃতির একটি রসুনের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বানু প্রমুখ।