রসুনের দাম বেড়েছে, সবজির দাম স্থিতিশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাজারে রসুনের দাম বেড়েছে আরও এক দফা। তবে সবজি ও মুরগির দাম স্থিতিশীল রয়েছে।গতকাল শনিবার চট্টগ্রাম নগরের চৌমুহনী কর্ণফুলী বাজারে রসুন বিক্রি হয়েছে ১২৫-১৩০ টাকা কেজি দরে। দুই ধরনের পেঁয়াজের মধ্যে দেশি জাতের ৩০-৩২ টাকা এবং আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৮-৪০ টাকায়। আর আদা বিক্রি হয় ৭০-৭৫ টাকায়। বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, যানজটের কারণে গাড়ি আটকে থাকায় সরবরাহ কম। তাই রসুনের দাম বেড়ে গেছে। গত সপ্তাহে রসুন বিক্রি হয় ১১২-১১৫ টাকা কেজি দরে। গতকাল নগরের রিয়াজ উদ্দিন বাজারে ফুলকপি ১৬-২০ টাকা, বাঁধাকপি ১০-১২ টাকা, শিম ২৫-২৮ টাকা, দুই ধরনের শিম ৫৫-৬৫ টাকা, বেগুন ১৫-১৬ টাকা, গাজর ১৮-২০, শসা ৩০-৩২ টাকা বিক্রি হয়। বাজারে ছোট আকারের ব্রয়লার মুরগি ১৪৫ এবং বড় মুরগি ১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। দেশি মুরগির দাম হাঁকা হয় ৩০০-৩১০ টাকা।