প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার আসামি শাফাত আহমেদের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেনকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে ঢাকার মহানগর হাকিম লস্কর সোহেল রানার আদালতে তাঁদের হাজির করা হয়েছে।
আদালত পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। রিমান্ড আবেদনে বলা হয়েছে, ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য এই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
এর আগে গতকাল সোমবার রাতে রহমতকে গুলশান থেকে গোয়েন্দা পুলিশ এবং বিল্লালকে নবাবপুর রোড থেকে র্যাব গ্রেপ্তার করে। এই মামলার আরেক আসামি নাঈম এখনো পলাতক আছেন। এ ছাড়া এই মামলার প্রধান আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফ পুলিশ হেফাজতে রয়েছেন।