রহমান বয়াতির দেহে অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুস্থতার কারণে রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি হওয়া বিশিষ্ট বাউলশিল্পী আবদুর রহমান বয়াতির দেহে গতকাল রোববার অস্ত্রোপচার করেছেন চিকিৎসকেরা। তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিল্পীর অবস্থা এখন ভালো। কর্তৃপক্ষ জানায়, বার্ধক্যজনিত রোগে ভুগছেন ৭৪ বছর বয়স্ক রহমান বয়াতি। ১৫ জুন হাসপাতালে ভর্তি হওয়ার পর রহমান বয়াতির বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে চিকিৎসকদের একটি বোর্ড তাঁর শরীরে তিনটি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। গতকাল বিকেলে তাঁর অস্ত্রোপচার শুরু হয়। হাসপাতালের পরিচালক (প্রশাসন) মাহবুবুল আলম বলেন, রহমান বয়াতির মস্তিষ্ক, হূৎপিণ্ড ও ফুসফুসে কিছু জটিল সমস্যা ছিল। এসব জটিলতা ও বার্ধক্যজনিত কারণে অস্ত্রোপচার করা যাচ্ছিল না। অস্ত্রোপচারের পর রহমান বয়াতিকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। আরও সাত দিন তাঁকে হাসপাতালে থাকতে হবে। আবদুর রহমান বয়াতিকে বিনা খরচে চিকিৎসা দিচ্ছে ওই হাসপাতাল।