রহস্য উদ্ঘাটনে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরের পূর্ব শ্যামলী আবাসিক এলাকায় মসজিদের ইমাম মাওলানা কাউছার আহমেদ (৩৫) খুন হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ১১টায় মসজিদসংলগ্ন তাঁকে রক্তাক্ত দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এদিকে এ হত্যার প্রতিবাদে গতকাল রোববার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে আলেম-ওলামায়ে পরিষদ। মিছিল শেষে পথসভায় বক্তারা হত্যাকারীদের খুঁজে বের করতে পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তাঁরা। এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা গোলাম সরওয়ার, মাওলানা মুফতি আশরাফুল ওয়াদুদ প্রমুখ। এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ মসজিদ সমন্বয় সুন্নি সংগ্রাম পরিষদের সভাপতি মো. রইছ মিয়া। আলেম-ওলামাদের বিক্ষোভ মিছিলে স্থানীয় সরকারদলীয় সাংসদ মো. আবু জাহির উপস্থিত ছিলেন এবং তিনি তাঁদের প্রতিবাদে একাত্মতা প্রকাশ করেন।নিহত কাউছার আহমেদ এক ছেলে ও এক মেয়ের বাবা। তাঁর বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামে। তিনি ওই গ্রামের আফতাজ উদ্দিনের ছেলে। দুই বছর ধরে হবিগঞ্জ শহরের পূর্ব শ্যামলী এলাকার সফি বক্ত জামে মসজিদের ইমামতি করছিলেন তিনি।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কাউছার আহমেদ সফি বক্ত জামে মসজিদের পাশে একটি কক্ষে বসবাস করতেন। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে মসজিদ পরিচালনা কমিটির সদস্য ওয়ারিশ মিয়রির বাসায় খাওয়া-দাওয়া শেষে পুনরায় মসজিদের উদ্দেশে চলে আসেন তিনি। কিন্তু এর কিছুক্ষণ পরই এলাকাবাসী মসজিদসংলগ্ন তাঁকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘মাওলানা কাউছার আহমেদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। শুনেছি, তাঁর গ্রামের পাশের বাড়ির লোকজনের সঙ্গে পূর্ববিরোধ রয়েছে।