রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরখানে রিমা আক্তার (১৯) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, রিমা স্বামীর সঙ্গে ৯৯৫/১, উত্তরখানে থাকতেন। গত বুধবার তিনি শ্বশুরবাড়ি উত্তরখানের বুড়িরটেকে যান। গতকাল সকালে সেখানে তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ ময়ানতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। রিমা ও তাঁর স্বামী জাহিদুল ইসলাম পোশাকশ্রমিক।