রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গত সোমবার রাতে শারমিন আক্তার (১১) নামের এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে আলকরা ইউনিয়নের লাটিমী রাস্তার মাথা এলাকার সৌদিপ্রবাসী হাজি আবু তাহেরের একমাত্র মেয়ে। পুলিশ গতকাল লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। চৌদ্দগ্রাম থানার এসআই মিজানুর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ঘটনাটি হত্যা, না আত্মহত্যা, তা বলা সম্ভব নয়।