প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ধূতরাহাটি গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে৷ গতকাল সোমবার বিকেলে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ৷ গৃহবধূর নাম চায়না বেগম (৩২)৷ তাঁর স্বামী আকমল মাতব্বর (৪০) মেঘনা লাইফ ইনস্যুরেন্স কোম্পািনর বিমাকর্মী৷ আকমল জানান, গত রোববার রাতে তাঁর স্ত্রী দুই সন্তানকে নিয়ে বারান্দায় ঘুমিয়ে ছিলেন৷ সকালে দেখতে পান চায়না মারা গেছেন৷
নগরকান্দা থানার উপপরিদর্শক মো. কুদ্দুস জানান, ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে৷