রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম থানার আবাসিক ভবনে রেজাউল করিম (৫০) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।
গতকাল রোববার সকালে থানার আবাসিক ভবনের একটি কক্ষ থেকে রেজাউল করিমের লাশ উদ্ধার করা হয়। রেজাউল করিম দীর্ঘদিন ধরে থানায় ‘রাইটার’র (অবৈতনিক লেখক) কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে। তাঁর বাড়ি নাটোরের সিংড়া উপজেলার কইগ্রামে।
পুলিশ দাবি করেছে, হৃদ্রোগে আক্রান্ত হয়েই রেজাউলের মৃত্যু হয়েছে৷ কিন্তু পরিবারের দাবি, মৃত্যুর বিষয়টি রহস্যজনক।