প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার জোতসাদি বালিকাপাড়া গ্রামে রাজেশ কেওয়াক (২৬) ও রিনা খালকো (২২) নামে আদিবাসী এক দম্পতির রহস্যজনক মৃত্যু হয়েছে৷ গতকাল পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে৷ গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ বলেন, নিজ বাড়ির শয়নকক্ষে রাজেশ ও তাঁর স্ত্রী রিনার লাশ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়৷ তাঁরা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে৷ নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ