রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার উলাইল গ্রামে নাজমা বেগম (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী আছলাম হোসেন (৩৮), শ্বশুর আনছার আলী (৬০) ও দেবর আবদুস সালামকে (৩০) আটক করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত একটার দিকে শ্বশুরবাড়ির লোকজন অসুস্থ অবস্থায় নাজমাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মো. আরিফ কায়সার জানান, ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।