প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়ার শিলখালী ইউনিয়নের কাছারীমোড়া এলাকায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে আলী আহমদ প্রকাশ কালাইয়া (৪০) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। আলী আহমদ শিলখালী ইউনিয়নের সবুজপাড়ার মৃত আনোয়ার মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, কাছারীমোড়া এলাকার একটি বসতঘরের শৌচাগারে গলায় ফাঁস লাগানো অবস্থায় আলী আহমদের মৃতদেহ পাওয়া যায়। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব বলেন, আলী আহমদ আত্মহত্যা করেছেন কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।