রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দীঘিরপাড় গ্রামে গতকাল বৃহস্পতিবার সোনিয়া আক্তার নামের এক স্কুলছাত্রী মারা যায়। পরিবার বলছে, মেয়েটি অসুস্থ হয়ে মারা গেছে। এলাকায় গুঞ্জন ওঠে, দুই যুবক ধর্ষণে ব্যর্থ হয়ে মেয়েটিকে হত্যা করেছেন। টঙ্গিবাড়ী থানার পুলিশ জানায়, উপজেলার দীঘিরপাড় গ্রামের রাজমিস্ত্রি সায়েব আলীর মেয়ে দীঘিরপাড় অভয়চরণ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সোনিয়া আক্তার গতকাল ছয় বছরের ভাইকে নিয়ে বাড়িতে ছিল। এ সময় মেয়েটির মা বাড়িতে ছিলেন না। এই সুযোগে দুই যুবক ধর্ষণে ব্যর্থ হয়ে মেয়েটিকে হত্যা করেন। এ পরিস্থিতির মধ্যেই পরিবারের তরফ থেকে বিকেলে লাশ দাফন করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।