রহিমআফরোজ-প্রথম আলো ক্রিকেট কুইজের পুরস্কার হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত রহিমআফরোজ-প্রথম আলো ক্রিকেট কুইজের বিজয়ীদের মধ্যে গতকাল মঙ্গলবার পুরস্কার হস্তান্তর করা হয়েছে। প্রথম আলো কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১৭ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।পুরস্কার হিসেবে সাতজন পেয়েছেন ল্যাপটপ কম্পিউটার, পাঁচজন অ্যান্ড্রয়েড ট্যাব ও বাকি পাঁচজন স্যামসাং গ্যালাক্সি ওয়াই ফোনসেট। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার, খালেদ মাহমুদ ও জাভেদ ওমর। এ সময় আরও উপস্থিত ছিলেন এই কুইজের স্পন্সর রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের মহাব্যবস্থাপক ও হেড অব অটোমোটিভ বিজনেস কাজী জাভেদ ইসলাম, বিক্রয় ব্যবস্থাপক আমির এইচ খান ও প্রোডাক্ট অফিসার মো. হাবিব উল্লাহ এবং প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক ও ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। কুইজ আয়োজনে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল প্রথম আলোর ব্র্যান্ড অ্যান্ড অ্যাক্টিভেশন বিভাগ। বিজ্ঞপ্তি।