প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) কার্যালয়ে ৪০০ কিলোওয়াট (৬৫০ কেডব্লিউপি) সোলার ফটো ভল্টিক (পিভি) পাওয়ার প্ল্যান্ট স্থাপনের একটি চুক্তিতে সম্প্রতি স্বাক্ষর করেছে রহিমআফরোজ রিনিউয়েবল এনার্জি ও বিপিডিবি। এ প্ল্যান্ট এবং পরিবেশক লাইন প্রকল্প স্থাপনা বিপিডিবির তত্ত্বাবধানে হাওরাঞ্চলের রিনিউয়েবল শক্তি প্রকল্পের অবকাঠামোগত উন্নয়নে সহায়ক হিসেবে কাজ করবে। বর্তমানে এটাই বাংলাদেশের সর্ববৃহৎ সোলার পিভি প্ল্যান্ট যা অত্র অঞ্চলের বৃহৎ অফ-গ্রিড পিভি প্ল্যান্টগুলোর মধ্যে অন্যতম। বিজ্ঞপ্তি।