প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রহিমআফরোজ রিনিউয়েবল এনার্জি এবার জার্মানির মিউনিখে ১৯ জুন থেকে শুরু হওয়া নবায়নযোগ্য জ্বালানির সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘ইন্টার সোলারে’ যোগ দিয়েছিল। বাংলাদেশ থেকে অংশগ্রহণ করা একমাত্র কোম্পানি রহিমআফরোজ তার সবচেয়ে সফল ও জনপ্রিয় সোলার হোম সিস্টেম, পিভি প্যানেল ও ডিপ সাইকেল টিউবলার সোলার ব্যাটারি প্রদর্শন করেছে। এ মেলায় সানফ্লো নামে সোলার সিস্টেমের নতুন একটি ব্র্যান্ডও চালু করেছে রহিমআফরোজ। বিজ্ঞপ্তি।