রহিমআফরোজ গ্রুপের বিজনেস পার্টনার সম্মেলন সম্প্রতি রাজধানীর সাভারে ব্র্যাক সিডিএমে অনুষ্ঠিত হয়েছে। এতে ১৯০ জন ব্যবসায়িক অংশীদার অংশ নেন। ওই কোম্পানি ও ডিলারদের মধ্যে সম্প্রীতির বন্ধন এবং তাদের সম্মিলিত চেষ্টা জোরালো করার লক্ষ্যে সম্মেলনের আয়োজন করা হয়। এ উপলক্ষে প্রীতি ফুটবল ও ক্রিকেট খেলা, প্রাতর্ভ্রমণ, পিঠা উৎসব ও সাংস্কৃতিকসন্ধ্যারআয়োজন করা হয়।ডিলারদের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে রহিমআফরোজ পণ্যের সেরা মান ও অনন্য সেবার সমন্বয়ে বাজার নেতৃত্বকে আরও সুসংহত করবে বলে বক্তারা সম্মেলনে আশা প্রকাশ করেন।গ্রুপের চেয়ারম্যান আফরোজ রহিম, ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ রহিম, পরিচালক মুদাসসির মুর্তাজা ও মুনাওয়ার মিসবাহ এবং রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের কর্মকর্তা ফারুক আহমেদ খান ও অন্য শীর্ষস্থানীয় কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনে ২০১১-১২ অর্থবছরের সেরা ব্যবসায়িক অংশীদারদের পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি।