রহিমা বেগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাসাবোর বাসিন্দা রহিমা বেগম (১০০) গতকাল বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দোহার উপজেলার শাহিনপুকুর বানিয়াবাড়ীতে নিজ গ্রামের বাড়িতে গতকাল তাঁকে দাফন করা হয়। তিনি ছয় ছেলে, তিন মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। রহিমা বেগমের এক ছেলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক অতিরিক্ত সচিব গাজী মোহাম্মদ জুলহাস। তাঁর মৃত্যুতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম শোক প্রকাশ করেছেন।