রা জ ধা নী র চা র পা শে আ জ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মদিন: ত্বকীর ১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ত্বকীর ছবি ও কবিতাসংবলিত কার্ডের প্রকাশনা, বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গণে।
জনসভা: জাতীয় ঐক্যের জনসভা, বেলা তিনটায়, নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায়।
নৌকাবাইচ: মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে নৌকাবাইচ, বেলা দুইটায় মিরকাদিম নদীবন্দর থেকে শুরু। শেষ হবে শহরের লঞ্চঘাটে।
শিশু সমাবেশ: সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সমাবেশ ও শিক্ষামূলক প্রতিযোগিতা, সকাল ১০টায়, গাজীপুর শিশু একাডেমীতে।
নবীনবরণ: গাজীপুরের ভাওয়াল মির্জাপুর কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের নবীনবরণ, সকাল ১০টায়, কলেজের হলরুমে।