রাই-শশী নিবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আড়াপাড়ায় অবস্থিত এই জমিদারবাড়ি অনেকের কাছেই অচেনা। ভবনটি জৌলুশ হারিয়েছে, অনেক স্থানে ভেঙে পড়েছে ভিত। দেয়াল থেকে খসে পড়েছে ইট-পলেস্তারা। এখানে-সেখানে ছড়িয়ে–ছিটিয়ে আছে ভবনটির ভগ্নাংশ। ঝোপে-ঝাড়ে মেলে রোমান স্থাপত্যশৈলীর অনুকরণে তৈরি নারীমূর্তি। মূল ভবনের গায়ে লেখা রয়েছে ‘রাই-শশী নিবাস’। ভবনটি ১৩০৭ বঙ্গাব্দে নির্মিত হয়েছে। সে হিসাবে এটি ১১৫ বছরের বেশি প্রাচীন ভবন। পুরোনো ভবনের পাশে পরবর্তীকালে ১৩৪৪ বঙ্গাব্দে নির্মিত হয়েছে আরেকটি ভবন। ভবন দুটিতে বর্তমানে কিছু হিন্দু পরিবার বসবাস করছে। ভবনের সামনে রয়েছে সিংহদ্বার, তারপর পুকুর ও মন্দির। ছবিগুলো সম্প্রতি তুলেছেন আবদুস সালাম

.
.

এখনো টিকে আছে জরাজীর্ণ সুউচ্চ সিংহদ্বারটি।

.
.

রাই-শশী নিবাসের নামফলক।

.
.

ভবনের প্রবেশপথে দেখা মিলবে এমন ভাস্কর্যের।

.
.

জমিদারবাড়ির মূল ভবনের সামনের অংশ।

.
.

১৩৪৪ বঙ্গাব্দে রাই-শশী নিবাসের এই অংশ সম্প্রসারণ করা হয়।

.
.

ঝোপে-ঝাড়ে দেখা মেলে রোমান স্থাপত্যশৈলীর অনুকরণে তৈরি কিছু নারীমূর্তির।

.
.

সম্প্রসারিত ভবনের বারান্দা।

.
.

পুকুরের পাড়ে রাধা–গোবিন্দ মন্দির।