রাইজ অ্যাবাভ অলে আইফোন টেন জেতার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাইজ অ্যাবোভ অল অনুষ্ঠানে অংশ নিয়ে আইফোন টেন জেতার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব সেলানগর (ইউনিসেল) বাংলাদেশ ক্যাম্পাস। ছবি: বিজ্ঞপ্তি
রাইজ অ্যাবোভ অল অনুষ্ঠানে অংশ নিয়ে আইফোন টেন জেতার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব সেলানগর (ইউনিসেল) বাংলাদেশ ক্যাম্পাস। ছবি: বিজ্ঞপ্তি

জীবনে পরিবর্তন আনতে অনেকেই ভূমিকা রাখতে পারেন। দেশের মধ্যে এমন কিছু মানুষ আছেন, যাঁদের পরামর্শ ও দিকনির্দেশনা জীবনচলার পথকে মসৃণ করতে পারে। সামনে এগিয়ে যেতে সাহায্য করে। বর্তমান বিশ্বের ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, সংগীত থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন ঘটে চলেছে। প্রতিটি পরিবর্তনের পেছনে আছে কিছু মানুষের পরিশ্রম ও সাধনা। সামনে এগিয়ে চলার সে পথের গল্প শুনতে, নেটওয়ার্কিং ও যোগাযোগ বাড়াতে এমনই একটি উদ্যোগ নিয়েছে ইউনিভার্সিটি অব সেলানগর (ইউনিসেল) বাংলাদেশ ক্যাম্পাস। উদ্যোগের নাম রাইজ অ্যাবাভ অল।

এটি মূলত মানুষের মধ্যে স্পৃহা জাগানোর, নেটওয়ার্ক তৈরির একটি প্ল্যাটফর্ম। ১২ জানুয়ারি রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হবে দেশের মধ্যে সাড়া জাগানো অন্যতম এ অনুষ্ঠান। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠান হবে। অনুষ্ঠানের আয়োজক ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কন্সাল্টেন্সি। ইউনিভার্সিটি অব সেলানগর (ইউনিসেল) বাংলাদেশ ক্যাম্পাসের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

অনুষ্ঠান হবে চমকে ভরা। এতে থাকছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, উদ্যোক্তা নাভিদ মাহবুব, আলোকচিত্রী প্রীত রেজার মতো তরুণ প্রজন্মের অনেক আইকন। এ ছাড়াও থাকছেন আরিফ আর হোসেন, অধ্যাপক এ কে এম এনামুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী ও তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার ও মডেল বিবি রাসেল, লিভারেজিং আইসিটি ফর গ্রোথ গভর্ন্যান্স (এলআইসিটি) প্রকল্পের কমিউনিটি স্পেশালিস্ট হাসান বেনাউল ইসলাম, অধ্যাপক মোখতার বিন আবদুল্লাহ, উদ্যোক্তা নাভিদ মাহবুব, কামারুজ্জামান, উদ্বুদ্ধকর বক্তা গোলাম সামদানি ডন, ইউটিউব তারকা সালমান মুক্তাদিরের মতো ব্যক্তিরা।

অনুষ্ঠানে অনুপ্রেরণা ও এগিয়ে চলার দিকনির্দেশনা ছাড়াও হাতেকলমে শেখার পরামর্শ পাওয়া যাবে। যাঁরা ভবিষ্যতে কোথায় পড়বেন, কোথায় চাকরি করবেন, ক্যারিয়ার গাইডলাইন পাবেন। জানার সুযোগ থাকবে বিভিন্ন ক্ষেত্রের মানুষের উঠে আসার গল্প, তাঁদের জীবনের চ্যালেঞ্জ ও সাহসী হয়ে ওঠা, নতুন উদ্যোগগুলোকে সামনে এগিয়ে চলার কথা। বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া পরামর্শ ব্যক্তি ও পেশাগত জীবনে এগিয়ে চলার পাথেয় হয়ে থাকবে।

রাইজ অ্যাবাভ অলে অংশ নেওয়া ও আইফোন জেতা প্রসঙ্গে ইউনিসেল কর্তৃপক্ষ জানায়, এতে যুক্ত হতে পারবেন বিনা মূল্যেই। তবে যেতে হবে বিশেষ নিবন্ধন-প্রক্রিয়ার মধ্য দিয়ে। অনলাইনে নিবন্ধন করা যাবে। ১২ জানুয়ারি ইউনিসেল বাংলাদেশ ক্যাম্পাসের উদ্যোগে ‘রাইজ অ্যাবাভ অল মেগা পাবলিক স্পিকিং ইভেন্ট’ আয়োজন করা হয়েছে। রাইজ অ্যাবাভ অলের ক্যাম্পেইনে অংশগ্রহণ করুন, র‍্যাফল ড্রয়ের মাধ্যমে জিতে নিতে পারবেন আইফোন টেন। ১২ জানুয়ারি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তা হাতে পাবেন। ক্যাম্পেইনে অংশগ্রহণকারী পাবেন বিনা মূল্যের টিকিট।

১২ জানুয়ারি ওই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ইউনিসেল বিনা মূল্যে টিকিট দেবে। অনুষ্ঠানে যাওয়ার জন্য নিবন্ধনের লিংকে Bit.ly/2AEodCk এ ছাড়া লটারিতে আইফোন টেন পেতে ইউনিভার্সিটি অব সেলানগর বাংলাদেশ ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক ও শেয়ার দিতে হবে। পোস্ট শেয়ারের পাশাপাশি অনুষ্ঠানে হাজির হতে হবে। ১২ জানুয়ারি পর্যন্ত প্রোফাইল পিকচার ইউনিসেল ফ্রেম রাখতে হবে। ফরম পূরণ করে ফিডব্যাক কনফারমেশন ই-মেইলটি প্রিন্ট করে সেই কপিটি সঙ্গে আনতে হবে। ইউনিসেল বুথ থেকে টিকিট পাওয়া যাবে। অনুষ্ঠানে র‍্যাফল ড্রতে জয়ী ব্যক্তিদের আইফোন টেন দেওয়া হবে।

ইউনিসেল প্রসঙ্গে ইউনিসেল বাংলাদেশ ক্যাম্পাসের ভাইস প্রেসিডেন্ট ডেজিগনেটেড অধ্যাপক মোখতার বিন আবদুল্লাহ জানান, ইউনিসেল হচ্ছে মালেশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির ‘এ’ গ্রেডভুক্ত বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ ক্যাম্পাস থেকেই কম খরচে বিশ্বমানের লেখাপড়ার সুযোগ আছে এখানে। উইনিসেল ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত মালেশিয়ার পূর্ণাঙ্গ প্রাদেশিক সরকার মালিকানাধীন একটি বিশ্ববিদ্যালয়। বর্তমানে দুটি ক্যাম্পাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এটি একটি ‘এ’ গ্রেড টায়ার-৫ ক্যাটাগরির মালেশিয়ান বিশ্ববিদ্যালয়। এর ৪টি অনুষদ, ৯টি বিভাগের মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ৩৯টি কোর্স পরিচালনা করছে।

ইউনিসেলের বাংলাদেশ ক্যাম্পাসের বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ ফরহাদ আনোয়ার বলেন, দেশের তরুণদের দিকনির্দেশনায়, ক্যারিয়ার গঠনে ও সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণায় আয়োজন করা হয়েছে রাইজ অ্যাবাভ অল নামের এ আয়োজন। ইউনিভার্সিটি অব সেলানগর দীর্ঘদিন ধরেই মানসম্মত শিক্ষার ক্ষেত্রে ভূমিকা রেখে চলেছে। এ ধরনের একটি বড় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে তরুণদের অনুপ্রেরণায় কাজ করতে পারাটা গর্বের বিষয়। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগের সঙ্গে যুক্ত থাকবে ইউনিসেল।