প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংস্কৃতিক পরিবেশনা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্ত আলোচনা ও শপথের মাধ্যমে দিনব্যাপী নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের ডাক দিয়েছে ইউএনডিপি ও রেডিও স্বাধীন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রাইজআপ ফর উইমেন নামে দিনব্যাপী এই অনুষ্ঠান হয়। মুক্ত আলোচনায় বক্তারা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করে নারীর জন্য নিরাপদ শহর ও অনুকূল পরিবেশ নিশ্চিতকরণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।