রাউজান ও বাহুবলে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
চট্টগ্রামের রাউজানে গত শুক্রবার ট্রাকের সঙ্গে সিএনজিচালিত ট্যাক্সির সংঘর্ষে দুই মহিলা নিহত হয়েছেন। একই দিনে হবিগঞ্জের বাহুবলে বাসের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে।চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার কালু মরার টেক এলাকায় শুক্রবার দুপুরে একটি বালুবাহী ট্রাক সিএনজিচালিত একটি ট্যাক্সির একপাশে আঘাত করে। এতে ট্যাক্সির দুই নারী যাত্রী পারভীন আকতার (৪৫) ও নূর নাহার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন। আহত হন পারভীনের স্বামী রুহুল আমিন (৫০) ও মেয়ে রুপাসহ (১২) তিনজন। হতাহত ব্যক্তিরা চট্টগ্রামের কালুরঘাটের ইস্পাহানী জুট মিলের কাছে ভাড়া বাসায় থাকতেন। পুলিশ ট্রাকের চালক হারুনকে আটক করেছে।শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার দিগাম্বর বাজারে সিলেটগামী বিরতিহীন এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা বিশ্বজিত্ রায়কে (৩২) পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় ব্যক্তিরা বাসটিকে আটক করেছে।