রাউজান ও লোহাগাড়ায় ২৩টি ঘর পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের পশ্চিম নদিমপুর ও লোহাগাড়ার উত্তর পদুয়া এলাকায় পৃথক অগ্নিকাণ্ডে ২৩টি বসতঘর পুড়ে গেছে। গত শনিবার দিবাগত রাতে এই আগুন লাগে। আগুনে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানায়। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ক্ষয়ক্ষতি ৬০ লাখ টাকার বেশি বলে দাবি করেছেন।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাউজানের নোয়াজিশপুর এলাকার কামিল চৌধুরীর বাড়িতে রাত সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি গাড়ি অংশ নেয়। তারা দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ১৬টি ঘর পুড়ে যায়।এদিকে লোহাগাড়ার উত্তর পদুয়ার ইয়াসিনপাড়ায় শনিবার রাত ১২টার দিকে আগুনে সাতটি ঘর পুড়ে গেছে। রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের একটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে।