রাউজান ক্লাবের উদ্যোগে সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান ক্লাবের উদ্যোগে দুস্থ ব্যক্তিদের মধ্যে সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত ২৭ নভেম্বর ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাতা সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আবুল কালাম মুহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন আইনজীবী এ এম জিয়া হাবিব আহসান, রোটারিয়ান আ ম মীর জাহান চৌধুরী ও আইনজীবী এ এইচ এম জসীম উদ্দীন। বক্তব্য দেন রিয়াজুল হাসান, গোলাম মোহাম্মদ, নাছির উদ্দিন, মুহাম্মদ শামসুদ্দোহা, মুহাম্মদ মহসিন আলী, আবদুর রহিম, মুহাম্মদ আকতারুজ্জমান, আবদুল ওহাব মিয়া প্রমুখ। এতে ১৭ বান ঢেউটিন, দুটি সেলাই মেশিন ও ১ লাখ ১০ হাজার টাকা বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।