রাউজান ক্লাবের ট্রাস্টি বোর্ড গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান ক্লাব ট্রাস্ট কর্তৃক প্রস্তাবিত ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে লন্ডনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে তহবলি সংগ্রহের উদ্দেশে সম্প্রতি রাউজান ক্লাব ট্রাস্টি বোর্ড ইল্যান্ড শাখা গঠন করা হয়। এ উপলক্ষে লন্ডনের বাঙালি–অধ্যুষিত এলাকা হোয়াইট চ্যাপেলের নিউ রোডের মেনেজ মিডিয়া কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের আজীবন সদস্য মোহাম্মদ আলমগীর। সভায় সাত সদস্যের কমিটি গঠন করা হয়। বোর্ডের সদস্যরা হলেন মোহাম্মদ মোরশেদুল আলম, সৈয়দ এ এম সাইফুল ইসলাম, নজরুল ইসলাম হাবিবি, সৈয়দ ওয়াহেবুল মোস্তফা, সাদেক বিল্লাহ, জিয়া মো. রাসেল ও মোহাম্মদ আলমগীর। ওই বোর্ড গঠনে সমন্বয়কের ভূমিকা পালন করেন ম্যানেজ মিডিয়ার কর্ণধার আবদুল্লাহ আল মামুন। বিজ্ঞপ্তি