রাউজান পৌর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাউজান পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সেনা মোতায়েন না হলে নির্বাচন বর্জন করা হবে বলে হুমকি দেওয়া হয়।রাউজান উপজেলা ও পৌর বিএনপি গতকাল এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পড়েন উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সরকার-সমর্থক সন্ত্রাসীরা বিএনপি-সমর্থিত প্রার্থীদের ওপর হামলা চালাচ্ছে। এ কারণে প্রার্থীরা প্রচারণা চালাতে পারছেন না। এই অবস্থায় ৪৮ ঘণ্টার মধ্যে সেনা মোতায়েন না হলে বিএনপি-সমর্থিত প্রার্থীরা পৌর নির্বাচন বর্জন করতে বাধ্য হবেন।