রাউজান পৌরসভার মেয়র প্রার্থীর ওপর হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান পৌরসভা নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল হাসানের ওপর গতকাল সোমবার দুপুরে সন্ত্রাসী হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রার্থীর ছেলে সোহেলসহ (২৫) এবং কাজী শফিকুল ইসলাম (৬০) নামের দুজন আহত হন।প্রার্থী আবদুল্লাহ অভিযোগ করেন, গতকাল দুপুরে রাউজান পৌরসভা ভবনের সামনের রাস্তা দিয়ে একটি জানাজা অনুষ্ঠানে যাওয়া পথে সন্ত্রাসীরা তাঁর গাড়ি আটকে দেয়। এরপর সন্ত্রাসীরা প্রার্থী ও তাঁর সঙ্গে থাকা তিনজনকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে মারধর করে।আবদুল্লাহ অভিযোগ করেন, আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থীর সমর্থক সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালিয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে।