রাউজান বিদ্যুৎকেন্দ্রের সেই প্রকৌশলীকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী স্বরূপ ভট্টাচার্যকে জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে বিষয়টি তিনি বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী বিমল কান্তি হাওলাদার ও ব্যবস্থাপক আবদুল খালেককে লিখিতভাবে জানান।১৩ জুন রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের বয়লার বিভাগে ১২ জন কর্মচারীর ওভারটাইম পাওয়া নিয়ে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ ব্যাপারে প্রকৌশলী স্বরূপ ভট্টাচার্যের বক্তব্য উদ্ধৃত করা হয়। তিনি বলেছিলেন, বিকেল পাঁচটার পর কোনো কর্মচারীকে কাজ করতে দেখা যায় না। অথচ ওরা রাত আটটা পর্যন্ত কাজ করেছে বলে ওভারটাইম দেখিয়ে বিল তুলে নেয়। এর পর থেকে তাঁকে কিছু কর্মচারী হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রকৌশলী স্বরূপ ভট্টাচার্য বলেন, ‘সাংবাদিকের প্রশ্নের উত্তরে সত্য কথা বলায় আমার জীবনের ওপর হুমকি এসেছে। তাই বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।’ রাউজান বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী বিমল কুমার হাওলাদার প্রকৌশলী স্বরূপ ভট্টাচার্যের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন।