রাউজান মুন্সেফ আদালতে বিচারক নেই তিন মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন মাস ধরে রাউজান মুন্সেফ আদালতে বিচারক নেই। আদালত-সংশ্লিষ্টরা বলেছে বিচারকের অনুপস্থিতিতে বিচারপ্রার্থীসহ সংশ্লিষ্টরা ভোগান্তির মধ্যে পড়েছে।আদালত সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট থেকে অসুস্থতাজনিত কারণে সহকারী জজ মোজাহেদুল ইসলাম ছুটিতে আছেন। এ সময় থেকে বিচারকাজ রয়েছে স্থগিত। বিচারপ্রার্থী নার্গিস আকতার অভিযোগ করে বলেছেন, দূর থেকে মামলার খবর নিতে আসা-যাওয়ায় অনেক ভোগান্তি পোহাতে হয়। উপজেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম ছরোয়ার অভিযোগ করেছেন, বিচারকের অনুপস্থিতিতে বিচারপ্রার্থীসহ আদালত-সংশ্লিষ্ট সবাই কম-বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেড়ে যাচ্ছে মামলার জট।