প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড সুলতানপুর দায়রাঘাটা এলাকায় অগ্নিকাণ্ডে সাতটি মুদি দোকান পুড়ে গেছে। গত রোববার দিবাগত রাত একটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। খবর পেয়ে রাউজান ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। রাত পৌনে দুইটায় আগুন নিয়ন্ত্রণে আসে।