রাউজানে আ.লীগের মোটরসাইকেল শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাজোট সরকারের শেষ মুহূর্তে চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে উপজেলা আওয়ামী লীগ। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী প্রায় এক হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ থেকে এ শোভাযাত্রা শুরু হয়। রাউজানের গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলার মুন্সিরঘাটায় এসে শেষ হয়।
রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের পাঁচ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরতে এ শোভাযাত্রা বের করা হয়।