রাউজানে আগুনে পুড়ল আটটি ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজানে আগুনে আটটি বসতঘর পুড়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খৈয়াখালী গ্রামের আহম্মদ মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া ঘরগুলোতে ১৩টি পরিবার থাকত।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের নিয়ন্ত্রণকক্ষ জানায়, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। রাত ১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার তথ্য আসে। খবর পেয়ে রাউজান ও কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়।
অগ্নকাণ্ডে ক্ষতিগ্রস্ত আবদুল করিম নামের এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, ব্যবসার নগদ টাকা, স্বর্ণালংকারসহ আগুনে ঘরের সব মালামাল পুড়ে গেছে। খোলা আকাশের নিচে থাকা ছাড়া উপায় নেই।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান তিনি। স্থানীয়দের নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকার মতো হবে বলে তিনি ধারণা করছেন। ক্ষতিগ্রস্তদের কিছু ত্রাণ সহায়তা দেওয়া হবে বলেও তিনি জানান।
রাউজান ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মকবুল আহমদ প্রথম আলোকে বলেন, আগুনে পুড়ে যাওয়া বসতঘরগুলোর মধ্যে আধা পাকা ও মাটির ঘর ছিল। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।