রাউজানে আগুনে পুড়েছে বসতঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাউজানে একটি বাড়িতে আগুনে দুটি বসতঘর পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কলমপতি গ্রামের তুষার দের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইউপি সদস্য ওবায়দুল হক চৌধুরী জানান, গত সোমবার দিবাগত রাতে উপজেলা সদরের তাজমহল কমিউনিটি সেন্টারে তুষার দের বাড়ির একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। এর মধ্যে ভোরের দিকে বিয়েবাড়িতে আগুনের শিখা দেখা যায়। প্রতিবেশীরা আগুন দেখে ফায়ার সার্ভিসের রাউজান স্টেশনে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, আগুনে একটি দোতলা ঘরসহ দুটি বসতঘরের মালামাল পুড়ে যায়। এ ছাড়া পাশের গোয়ালঘরের দুটি গরু পুড়ে মারা যায়।