রাউজানে এইচএসসি পরীক্ষার্থী ছাত্রীকে অপহরণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজানে এইচএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণ করতে গিয়ে ধরা পড়েছে জিল্লুর রহমান নামে এক যুবক। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জিল্লুরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। জানা গেছে, রাউজান পৌর এলাকা থেকে ওই ছাত্রী তাঁর মায়ের সঙ্গে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন। বেলা দুটা থেকে পরীক্ষা ছিল। পথে জিল্লুর সহযোগীদের নিয়ে ছাত্রীকে বহনকারী সিএনজি অটোরিকশার গতিরোধ করেন। তাঁরা ছাত্রীকে টেনে-হিঁচড়ে একটি মাইক্রোবাসে তোলার চেষ্টা করেন। এ সময় ছাত্রীর মা তাঁকে উদ্ধারে এগিয়ে গেলে জিল্লুর ও তাঁর সহযোগীরা তাঁকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মো. মোজাফফর বলেন, জিল্লুরকে স্থানীয় লোকজন আটক করে প্রথমে হাইওয়ে পুলিশের কাছে তুলে দেয়। পরে থানায় হস্তান্তর করা হয়।