রাউজানে চার শতাধিক পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকায় চার শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। নেতৃত্বে রয়েছেন দুইজন অতিরিক্ত পুলিশ সুপার।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর হওয়ার পর তাঁর পারিবারিক কবরস্থানে পুলিশের তত্ত্বাবধানে কবর খোঁড়ার কাজ শুরু হবে। মরদেহ পৌঁছালে সঙ্গে সঙ্গে তা দাফন করা হবে। ততক্ষণ পর্যন্ত কবর দেওয়ার স্থানটি পুলিশ ঘিরে রাখবে।
পুলিশ সুপার হাফিজ আক্তার বলেন, ফেনীসংলগ্ন চট্টগ্রাম সীমানায় একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে আরও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় কার্যকর হওয়ার পর তাঁর মরদেহ চট্টগ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া। চট্টগ্রামের ঢুকলে ওই অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্য সদস্যরা তা গ্রহণ করে রাউজানের গহিরা নিয়ে যাবেন।