রাউজানে দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান উপজেলার চারাবটতল এলাকায় ইটবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন। অটোরিকশাটি রাঙামাটির দিকে এবং ট্রাকটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। রাউজান হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ শহিদুল্লাহ গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক মো. রফিক (৪৫) ও যাত্রী মো. জসিম। রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিক। আর জসিমের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন ফজলুল করিম, হৃদয় ও ইব্রাহিম। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।