রাউজানে নারীদের আইটি প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ‘লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় চট্টগ্রামের রাউজানে আইটি ও আইসিটি প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার নোয়াপাড়া উচ্চবিদ্যালয়ে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার নোয়াপাড়া ও পূর্ব গুজরা ইউনিয়নের ৪০ জন নারী অংশ নেন।
সমাপনী আয়োজনে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা কুল দীপ চাকমা, নোয়াপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জানে আলম, প্রশিক্ষণ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ইমার্জিং কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আহমেদ, সমন্বয়কারী শৈবাল শাহরিয়ার প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কুল দীপ চাকমা প্রতি ইউনিয়নের সেরা তিন প্রশিক্ষণার্থীর হাতে পুরস্কার হিসেবে ইন্টারনেট মডেম তুলে দেন।